1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে যুবদল নেতা আবুল বাশার বাদশার রক্তিম শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন মহানগর মহিলা দলের সভাপতি দিলার মাসুদ ময়না  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপুর রক্তিম শুভেচ্ছা ৫ আগস্টের পর দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই: মো হাফিজুর রহমান ফতুল্লায় মরহুম আব্দুল আজিজ মুন্সির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন মাওলানা আবদুল জব্বার ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা’র রক্তিম শুভেচ্ছা 

নাগরিকত্বের লড়াই চালাতে শামীমাকে ব্রিটেনে ফেরার অনুমতি

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৬৫ বার পড়া হয়েছে

স্কুল পালিয়ে আইএসের দলে নাম লিখিয়ে পরে আবার ব্রিটেনে ফিরতে চাওয়া শামীমা বেগমকে দেশটিতে ফেরার অনুমতি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সর্বোচ্চ আদালত কোর্ট অব আপিল। খবর বিবিসির।

বৃহস্পতিবার রায়ে বলা হয়েছে, নাগরিকত্ব কেড়ে নেয়া সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য শামীমাকে দেশে ফিরতে দিতে হবে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে স্কুলপড়ুয়া তিন তরুণী যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেন।

এদের মধ্যে শামীমা বেগম (২০) এবং খাদিজা সুলতানা (২১) ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। তারা পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত বেথনাল গ্রিন একাডেমি নামের একটি স্কুলের ছাত্রী ছিলেন।

সিরিয়ায় আইএস কোণঠাসা হওয়ার পর শামীমাকে একটি ক্যাম্পে নিয়ে যায় পুলিশ। পরে ২০১৯ সালে ব্রিটেনের ‘হোম অফিস’ থেকে তার নাগরিকত্ব বাতিল করা হয়। ঢাকার পক্ষ থেকেও সাফ জানিয়ে দেয়া হয়, বাংলাদেশের সঙ্গে তার নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। শামীমা নিজেও একাধিকবার বলেছেন, বাংলাদেশ নয়; তিনি ব্রিটেনেই ফিরতে চান।

সর্বশেষ রায়ের কথা শুনে ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর হতাশা প্রকাশ করেছে। কর্মকর্তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

এই রায়ের অর্থ হল শামীমাকে দেশে ফিরে আইনি লড়াইয়ের সুযোগ দিতে ব্রিটেন সরকারকে এখন অবশ্যই কোনো পথ খুঁজে বের করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD