1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে যুবদল নেতা আবুল বাশার বাদশার রক্তিম শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন মহানগর মহিলা দলের সভাপতি দিলার মাসুদ ময়না  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপুর রক্তিম শুভেচ্ছা ৫ আগস্টের পর দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই: মো হাফিজুর রহমান ফতুল্লায় মরহুম আব্দুল আজিজ মুন্সির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন মাওলানা আবদুল জব্বার ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা’র রক্তিম শুভেচ্ছা 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে যুবদল নেতা আবুল বাশার বাদশার রক্তিম শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম সদস্য আবুল বাশার বাদশা।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী শক্তির সকল চক্রান্ত ধূলিসাৎ করে দেশপ্রেমিক সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। ঐতিহাসিক সেই সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়েই বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ ফিরে পায় নিজস্ব সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঠিক পথ।”

বার্তায় যুবদল নেতা আবুল বাশার বাদশা আরও উল্লেখ করেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার অবিনাশী প্রেরণা জোগায়। যখনই দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, তখনই ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ চেতনা জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তির মূল শক্তি হলো জনগণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে।”

সবশেষে তিনি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD