1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে যুবদল নেতা আবুল বাশার বাদশার রক্তিম শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন মহানগর মহিলা দলের সভাপতি দিলার মাসুদ ময়না  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপুর রক্তিম শুভেচ্ছা ৫ আগস্টের পর দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই: মো হাফিজুর রহমান ফতুল্লায় মরহুম আব্দুল আজিজ মুন্সির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন মাওলানা আবদুল জব্বার ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা’র রক্তিম শুভেচ্ছা 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন মহানগর মহিলা দলের সভাপতি দিলার মাসুদ ময়না 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না।

তিনি গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও টার্নিং পয়েন্ট। এদিন আধিপত্যবাদী শক্তির চক্রান্ত রুখে দিয়ে দেশপ্রেমিক সিপাহী-জনতা রাজপথে নেমে এসে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। একইসঙ্গে বন্দিদশা থেকে মুক্ত করে নিয়ে এসেছিল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।”

তিনি আরও বলেন, “৭ নভেম্বরের চেতনা আমাদের অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শেখায়। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার এই লড়াইয়ে নারীদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

দিলারা মাসুদ ময়না ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল দেশপ্রেমিক শক্তিকে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD