শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

নাসিক প্রশাসকের সাথে ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৯১ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সুবিধা নিয়ে আলোচনা করেন।

এসময় নগর প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের নাগরিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ জনগুরুত্বপূর্ণ সেবাগুলো যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশাসক আরও উল্লেখ করেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন এবং জনগণের দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশন সদা সজাগ রয়েছে। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সাক্ষাৎকালে ১৩নং ওয়ার্ডের স্থানীয় বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে হীরা সরদার প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি তা গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। এসময় সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102