সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার  নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ 🪪
নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাব আয়োজিত ২দিন ব্যাপী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৬ আজ শুক্রবার সকাল ১০টা হতে শুরু হচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী সুইসলীগ পদ্ধতির এই টুর্ণামেন্টের উদ্বোধণ করবেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক হানিফ সরদার। সংগঠনের সভাপতি খুরশিদ আলম মনিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্মান জানিয়ে রয়েল চেস ক্লাব যে আয়োজন করেছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমি রয়েল চেস ক্লাবকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমি ওয়াদা করছি রয়েল চেস ক্লাব আয়োজিত এই দাবা টুর্নামেন্ট শুধু এ বছর নয় প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করবেন আপনারা।

তিনি আরো বলেন, আপনারা ক্লাবের জন্য যে জায়গা চেয়েছেন ইনশাল্লাহ তার ব্যবস্থা করে দেওয়া হবে। এ্যাড. টিপু আরো বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন নেত্রী সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না। আপনারা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে তিনি জান্নাতবাসী হন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102