শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার 

সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোস্তফা খন্দকারকে আহ্বায়ক, খন্দকার পনিরকে সদস্য সচিব এবং মো. ইয়ানূরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতরাতে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও সদস্য সচিব তামজিদ হোসেন জুবায়েরের স্বাক্ষরিত অনুমোদন এবং জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের সুপারিশে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে নারায়ণগঞ্জ জেলা এনসিপির ফেসবুক পেজে কমিটির বিষয়টি প্রকাশ করা হয়।

দলীয় নেতারা জানান, সোনারগাঁ উপজেলার রাজপথের সক্রিয় ও নিষ্ঠাবান নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম ও ভূমিকা মূল্যায়নের ভিত্তিতে নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা বলেন, সোনারগাঁয়ের সাধারণ মানুষের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে এগিয়ে নিতে তারা কাজ করে যাবেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102