বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ 🪪

শিক্ষাক্ষেত্রে নারীরা এখন আর কোনো অংশেই পিছিয়ে নেই উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “পরীক্ষার ফলাফলে এখন ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা তুলনামূলক বেশি। আমি বিশ্বাস করি, এই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতৃত্ব দেবে।”

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়ে নাসিক প্রশাসক বলেন, “আমাদের স্বপ্ন—এই কলেজের ছাত্রীরাই একদিন দেশের মেয়র, সংসদ সদস্য, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হয়ে বিশ্বমঞ্চে দেশকে নেতৃত্ব দেবে। শিক্ষাজীবনে এসএসসি ও এইচএসসি পর্ব দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করতে পারলে পুরো জীবনের মোড় ঘুরে যায়। আমাদের মূল লক্ষ্য নারীদের এমন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে তারা বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড় করাতে পারে।”

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের ওপর জোর দিয়ে তিনি বলেন, “সংসার থেকে শুরু করে কর্মক্ষেত্র—সর্বত্রই নারীরা সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে সমাজ কখনোই এগিয়ে যেতে পারে না।” এ সময় ছাত্রীদের ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে কলেজে একজন সার্বক্ষণিক নারী ক্রিকেট কোচ নিয়োগের ঘোষণা দেন তিনি, যিনি কলেজ মাঠে শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ দেবেন।

কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে সাখাওয়াত হোসেন খান আরও জানান, পূর্বে ভেঙে ফেলা কলেজের মূল ফটকের স্থানে সিটি করপোরেশনের অর্থায়নে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন নতুন গেট নির্মাণ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের অপেক্ষার জন্য শেড নির্মাণ, রাতে ক্যাম্পাসের নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে লাইটিং ব্যবস্থা, চারপাশের জলাবদ্ধতা নিরসন এবং একটি আধুনিক মানের নারী পাবলিক টয়লেট নির্মাণের দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে দেশপ্রেমের বার্তা দিয়ে তিনি বলেন, “সবকিছুর ঊর্ধ্বে আমাদের দেশকে অগ্রাধিকার দিতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনা হৃদয়ে ধারণ করে মনোযোগের সাথে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে।”

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহাবুদ্দিন। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং নবীন ও প্রবীণ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102