বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ 🪪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় বন্ধ, নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ভাড়া সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবীরকে স্মারকলিপি দিয়েছে ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম’।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জারিকৃত প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া যাত্রীপ্রতি কিলোমিটারে ১৭ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর আগে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ৪৩ পয়সা, যা নতুন বৃদ্ধির ফলে দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়।

হিসাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ১৯ কিলোমিটার। সেই হিসাবে নতুন বর্ধিত ভাড়া দাঁড়ায় (১৯ × ২.৬০) ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল ৫ টাকা যুক্ত হয়ে যাত্রীপ্রতি মোট ভাড়া হওয়ার কথা ৫৪ টাকা ৪০ পয়সা (সর্বোচ্চ ৫৫ টাকা)। কিন্তু সরকারি প্রজ্ঞাপন কার্যকর হওয়ার আগেই নারায়ণগঞ্জের পরিবহন সিন্ডিকেট, বিশেষ করে ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহন যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা করে আদায় করতে শুরু করেছে।

স্মারকলিপিতে পরিবহন খাতের অতীতের অনিয়মের চিত্র তুলে ধরে আরও বলা হয়, গত ২৩ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪৩ পয়সা কার্যকর থাকার সময়েও টোলসহ ঢাকা-নারায়ণগঞ্জ রুটের মোট ভাড়া হতো ৫১ টাকা ১৭ পয়সা। কিন্তু পরিবহন মালিকেরা দীর্ঘদিন সিন্ডিকেট করে সাধারণ যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা করে আদায় করেছে। অর্থাৎ প্রতি যাত্রীর কাছ থেকে এতদিন ৩ টাকা ৮৩ পয়সা করে বেশি নেওয়া হয়েছে।

এ প্রেক্ষিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম অবিলম্বে নৈরাজ্য বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা নির্ধারণ এবং শিক্ষার্থীদের কাছ থেকে হাফ পাসের অংশ হিসেবে সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া নেওয়ার দাবি জানায়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, বাসদের জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি’র সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, নাগরিক সংগঠন ‘সমমনা’র উপদেষ্টা দুলাল সাহা এবং বাসদ নেতা মাহমুদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102