নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু তার নিজেরে ফেসবকু আইডিতে পোষ্ট দিয়ে লিখেন, গল্পের শুরুটা গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বের সময়ের ঘটনা। সৎ-ইচ্ছার থাকলে যে সম্ভব সেটারিই বহিঃপ্রকাশ ঘটলো নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্বোধনের মধ্য দিয়ে।
২২ সেপ্টেম্বর আহমেদুর রহমান তনুর ফেসবুক আইডিতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ উদ্বোধন হওয়ার যাত্রাকে এবং প্রতিষ্ঠা নাউক চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে অভিনন্দন জানান।
তিনি আরও লিখেন, তৎকালীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, প্রাক্তন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সহ একটা টিম এই উন্নয়ন কর্তৃপক্ষকে নারায়ণগঞ্জ আনার ক্ষেত্রে যাত্রা শুরু করেছিলো ২০২৫ সালের মাঝামাঝি সময়। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারতা জাতীয় সংসদ বসার পরপরই মন্ত্রণালয়ের প্রক্রিয়া শেষ করে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের বিলটি পাস করেন।
আহমেদুর রহমান তনু লিখেন, অভিনন্দন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ এবং উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান- মাসুকুল ইসলাম রাজীব ভাইকে। আমরা নারায়ণগঞ্জের সন্তানরা আশা করি আগামী উন্নয়ন ও পরিকল্পনা যাতে জনগণের কল্যাণে নারায়ণগঞ্জের জন্য হয়। পরিকল্পনা হওয়া প্রয়োজন আগামী কে মাথায় রেখে। সামনে এগিয়ে যাবে আমরা আশাবাদি