বুধবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
নেতাকর্মীরা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
নারায়ণগঞ্জে একই ইস্যুতে সাম্প্রতিক সময়ে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিক্ষোভ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।