মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ 🪪
নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ঢাকা-৩৭৩০) উদ্যোগে ২২ সেপ্টেম্বর মঙলবার বাদ আসর চাষাঢ়া শ্রমিক কল্যাণের অফিসপ ‘ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নৌযান সেক্টরের কেন্দ্রীয় সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নৌকা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হাফেজ আব্দুল মোমিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ও শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পর্যাপ্ত বেতন-ভাতা, নিয়োগপত্র, অবসর ভাতা, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নদীগুলোর নাব্যতা রক্ষায় জোর আন্দোলন গড়ে তুলতে হবে। এর পাশাপাশি সাংগঠনিক কাঠামোকেও আরও শক্তিশালী ও মজবুত করতে হবে।”
সমাবেশে নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহ রাব্বির সঞ্চালনায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি উসমান গনি এবং ঢাকা মহানগর দক্ষিণ নৌ সেক্টরের সভাপতি আশরাফুল আলম ইকবাল।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102