মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত  

কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে কুতুবপুর ইউনিয়নের মামুদপুর ও তাইজদ্দিন মার্কেট এলাকায় জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং খাল পরিষ্কার কর্মসূচির ফলশ্রুতিতে মাত্র একদিনেই দৃশ্যমান ও আমূল পরিবর্তন এসেছে। এই দ্রুত পদক্ষেপে দীর্ঘদিনের দুর্ভোগ কমে আসায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
​এর আগে গত ২১ সেপ্টেম্বর (সোমবার) সকালে মামুদপুর ও তাইজদ্দিন মার্কেট এলাকায় এই পরিচ্ছন্নতা ও খাল সংস্কার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​আজ ২২ সেপ্টেম্বর মঙলবার সরজমিনে এলাকা ঘুরে দেখা যায়, সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার পর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও খালের পানির প্রবাহ আগের চেয়ে অনেক স্বাভাবিক হয়েছে। স্তূপকৃত ময়লা-আবর্জনা অপসারণ করায় পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার ঝুঁকি অনেকাংশে হ্রাস পেয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে কিছুটা হলেও আশঙ্কা মুক্ত হয়েছে।
​এলাকার স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে জানান, মাত্র এক দিনের ব্যবধানে এলাকার চেহারা এভাবে বদলে যাবে তা ধারণার বাইরে ছিল। সমাজের প্রতিটি ক্ষেত্রে জনদুর্ভোগ নিরসনে এমন দ্রুত ও কার্যকর পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।
​দ্রুততম সময়ে জনস্বার্থে এমন কার্যকর পদক্ষেপ নেওয়ায় মাওলানা আবদুল জব্বারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন কুতুবপুরের সর্বস্তরের জনগণ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102