সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ 🪪

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ শে সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

​বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী সফিউল আলম বাচ্চু, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, মোবারক হোসেন, জমির আলী, মাসুদ মোল্লা, হাজী ধনু মিয়া, আব্দুস সামাদ, কামাল হোসেন, জয়নাল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি মোহাম্মদ আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি সব ধরনের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। একই সাথে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন।

​বিশেষ অতিথির বক্তব্যে সফিউল আলম বাচ্চু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। মাদক সমাজ ও জীবনকে ধ্বংস করে দেয়, তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থেকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের তাগিদ দেন।

​ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষার সার্বিক উন্নয়নে সবসময় সমর্থন ও সহযোগিতা থাকবে। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের আহ্বান জানান, যেন তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে।

​আলোচনা সভা শেষে ২০২৫ সালের সমাপনী বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ৬ জন কৃতি শিক্ষার্থী এবং ১ম থেকে ৫ম শ্রেণির মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102