আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা ওলামা দলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নগরীর মাসদাইর পৌর কবরস্থান সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ মামুন।
সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখে মাঠে কাজ করতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচিতে যোগ দিতে নারায়ণগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ঢাকায় ওলামা দলের কেন্দ্রীয় সমাবেশে যোগদান করা হবে।
সম্প্রতি গণপিটুনিতে নিহত এক ছিনতাইকারীর মৃত্যুর ঘটনায় জিলানী ফকিরের নাম জড়ানোর অভিযোগ প্রসঙ্গে বক্তারা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “উক্ত ঘটনায় জিলানী ফকিরের দূরতম কোনো সম্পৃক্ততা নেই। এ ঘটনার সঙ্গে তিনি কতটা জড়িত, তা জনসমক্ষে প্রমাণ করার জন্য আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের প্রতি আহ্বান জানাচ্ছি। যদি এমন কোনো তথ্য-প্রমাণ মেলে যে জিলানী ফকির এ ঘটনার সঙ্গে বিন্দুমাত্র জড়িত, তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তা মাথা পেতে নেব। কিন্তু তথ্য-প্রমাণ ছাড়া রাজনৈতিক প্রতিহিংসাবশত কাউকে বিতর্কিত করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না।”
ফতুল্লা থানা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজারুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুল বাসেদ, জাহিদ হাসান বেলাল, মো. আমিন, রেফায়েত উল্লাহ মাস্টার, মোহাম্মদ শামীম, সাদেকুর রহমান, জেলা ওলামা দলের সদস্য মাহবুব, সদস্য শাহ আলম এবং মোহাম্মদ নয়ন প্রমুখ।