সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ 🪪
নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের মামুদপুর ও তাইজদ্দিন মার্কেট এলাকায় ২১ সেপ্টেম্বর সোমবার সকালে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং খাল পরিষ্কার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার এই কর্মসূচির উদ্বোধন করেন।
​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় মাওলানা আবদুল জব্বার বলেন, এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন স্থানীয় বাসিন্দাদের মূল দাবি। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে স্থায়ী সমাধানের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মো. মহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​কর্মসূচিসূত্রে জানা যায়, উদ্বোধন শেষে নেতৃবৃন্দ স্থানীয়দের সাথে এলাকার জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও খাল পরিষ্কার কার্যক্রমের তদারকি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102