শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা

আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ আছর হাবিবুল্লাহ মডেল হাই স্কুল হাউজিং মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় সিদ্ধিরগঞ্জের উন্নয়ন, নাগরিক সেবা, জননিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ, সামাজিক শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামোগত কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। নাগরিক নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। সিদ্ধিরগঞ্জকে আরও সুন্দর, সমৃদ্ধ ও বসবাসযোগ্য করে গড়ে তুলতে স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সিদ্ধিরগঞ্জকে একটি পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় পরিণত করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা জাকারিয়া আল ফরহাদ। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সচিব মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মুফতি মাসউদুর রহমান, মাওলানা সালাহ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, জেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি.এইচ. তোফা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাছির উদ্দীন এবং সাধারণ সম্পাদক নূর হোসেন হীরা।

আলোচনা সভায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন। বক্তারা এলাকার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নাগরিক অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102