শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক যৌথ শোক বার্তায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “মরহুম হাফিজুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘ দিন ধরে সমাজ ও মানুষের সেবায় কাজ করে গেছেন। তাঁর এই মূত্যুতে নারায়ণগঞ্জের গণমাধ্যম জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।”
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান, আল্লাহ যেন মরহুমের সৎকর্মগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।