শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি

মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ 🪪

আসন্ন মুসাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জনাব মোঃ নাজির মাহমুদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুসাপুর এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনাব ডা. ইদ্রিস আলীর উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন জনাব আবুল খায়ের, আবুল কালাম, সালাউদ্দিন, আতাউর রহমান, মজিবুর রহমান, বাদল, মাফু হোসেন, আসাদুল্লাহ, আবুল হোসেন সাগর, রিয়াজুল হক প্রধানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব ইসহাক মাস্টার। পরে জনাব আতাউর রহমান, জনাব রাসেল,জনাব রানা আহমেদ,জনাব বাদল, জনাব মামুন, জিনাব আবেদ,জনাব সাইফুল, জনাব রাকিব ও জনাব চান শরিফসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা ৭নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মেম্বার প্রার্থী নাজির মাহমুদ বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন। রাস্তাঘাট ও ড্রেনেজ উন্নয়ন, সড়কবাতি স্থাপন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা-স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, “জনপ্রতিনিধিত্ব কোনো পদ নয়, এটি মানুষের সেবা করার একটি সুযোগ। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে চাই।”

সভা শেষে মাওলানা বোরহান উদ্দিন জিহাদি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পরে জনাব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102