শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি

বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ 🪪
সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার নামে ৭ লাখ টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় এক বৃদ্ধা ও তাঁর মেয়েকে সংঘবদ্ধভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১ বছর বয়সী এক দুগ্ধপোষ্য শিশুকেও লক্ষ্য করে বস্তুনিক্ষেপ করে আতঙ্কের সৃষ্টি করা হয়।
​নারায়ণগঞ্জের বন্দর থানার তিনগাঁও মিনারবাড়ী এলাকায়। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এ বিষয়ে ভুক্তভোগী বৃদ্ধা মোসা: বেগম (৬৫) বাদী হয়ে অভিযুক্ত ডলি (৩৮) ও তাঁর ৪-৫ জন অজ্ঞাত সহযোগীর বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর থানার তিনগাঁও মিনারবাড়ী এলাকার বাসিন্দা ডলি বিদেশে লোক পাঠানোর কাজের সঙ্গে জড়িত। তিনি ভুক্তভোগী মোসা: বেগমের ছেলে সুমনকে (পাসপোর্ট নং: A071047767) মাসে ৪৫,০০০ টাকা বেতনে সৌদি আরবে পাঠানোর কথা বলে ৩ মাসের চুক্তিতে ৪,০০,০০০ টাকা নির্ধারণ করেন। পরবর্তীতে দ্রুত বিদেশ পাঠানোর কথা বলে ও নানাবিধ অজুহাতে নগদ টাকা এবং স্বর্ণালংকার বন্ধক রাখিয়ে মোট ৭,০০,০০০ (সাত লাখ) টাকা হাতিয়ে নেন ডলি।
​তবে চুক্তির নির্ধারিত সময় পার হয়ে গেলেও সুমনকে বিদেশে পাঠানো হয়নি। টাকা ফেরত চাইলে অভিযুক্ত ডলি নানা টালবাহানা শুরু করেন এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭/০৯/২০২৬ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৮:০০ ঘটিকার সময় মোসা: বেগম তাঁর মেয়ে মুসলিমাকে সঙ্গে নিয়ে অভিযুক্ত ডলির দোকানে পাওনা টাকা ফেরত চাইতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ডলি ও তাঁর সাথে থাকা ৪/৫ জন অজ্ঞাতনামা লোক তাদের ওপর দলবদ্ধভাবে হামলা চালায়। হামলাকারীরা কাঠের ডাসা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে বৃদ্ধা মোসা: বেগম ও তাঁর মেয়েকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলা-ফুলা জখম করে।
​হামলার একপর্যায়ে ডলি দোকানে থাকা চায়ের কাপ ও বয়াম ছুড়ে মেরে ভুক্তভোগী মুসলিমার কোলে থাকা ১ বছর বয়সী অবুঝ নাতনীকে জখম করার চেষ্টা করে। এছাড়া ভুক্তভোগীর জামাই শ্যামলকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
​”ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে সম্বল ও গহনা বন্ধক রেখে ৭ লাখ টাকা দিয়েছিলাম। তারা আমার ছেলেকে বিদেশে পাঠায়নি, টাকাও ফেরত দিচ্ছে না। উল্টো পাওনা টাকা চাইতে গেলে আমাদের রক্তাত্ত করে পিটিয়েছে এবং কোল থেকে নাতনীকেও মারার চেষ্টা করেছে। আমরা বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের কাছে আত্মসাৎকৃত টাকা উদ্ধার ও অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, উক্ত ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ হস্তগত হয়েছে। বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102