মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ 🪪
নারায়ণগঞ্জে আশরাফুর রহমান মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় কাজী সাইফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ ম্যাচে ৬.৫ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন।
এদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে জাবেদ আল আজাদ প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন নিলয় দেবনাথ।অপরদিকে ৪ জন সমান ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে চর্তুথ থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেটমাস্টার আবু হানিফ, সিয়াম চৌধুরী ও মোহাম্মদ মোকসেদ খান।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেস একাডেমির সভাপতি মেহেদী হাসান মিশু, হেরিটেজ স্কুলের ফাউন্ডার ডিরেক্টর সেলিম মিয়া এবং প্রয়াত আশরাফুর রহমান মিঠুর সহধর্মিণী শামীমা সুলতানা।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম ও ফিদে আরবিটার ইয়াসিন আরাফাত। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর ইসলাম।

উল্লেখ্য নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শ্রীলঙ্কার একজনসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। ১২ জন খেলোয়াড়কে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

ক্যাপশন: চ্যাম্পিয়ন কাজী সাইফকে পুরস্কৃত করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মর্তুজা শরিফুল ইসলাম

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102