রোববার (২০ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের হাতে এসব স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
উপহার প্রদানকালে এইচ এম নাসির উদ্দিন বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সুবিধাবঞ্চিত কোনো শিশু যেন শিক্ষার আনন্দ ও আলো থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের প্রতিটি সুনাগরিকের উচিত এসব শিশুর পাশে দাঁড়ানো। ১৩ নম্বর ওয়ার্ডকে একটি সুশিক্ষিত, মানবিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সবসময় জনগণের সেবায় নিবেদিত থাকব।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুবিধাভোগী শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। একটি করে নতুন স্কুল ব্যাগ পেয়ে শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ দেখা যায়। সুধীসমাজ কাউন্সিলর প্রার্থীর এমন শিক্ষাবান্ধব ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।