মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক 

নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ 🪪

পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবার মান নিশ্চিত করতে নারায়ণগঞ্জের জন্য একটি বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। একই সঙ্গে সেবার পরিধি বাড়াতে নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (নাডা) বর্তমান ভৌগোলিক সীমানা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী। এই জনপদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দ্রুত একটি ‘স্পেশাল মাস্টারপ্ল্যান’ প্রণয়ন করা হবে। এছাড়া নাডার জন্য যে সীমানা নির্ধারণ করা হয়েছে, তা আরও কীভাবে বাড়ানো যায়—সেটি পর্যালোচনা চলছে। আমাদের মূল ও একমাত্র উদ্দেশ্য হলো নগরবাসী যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তাদের প্রাপ্য আধুনিক নাগরিক সেবা পান।”

উন্নয়ন কর্তৃপক্ষের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বর্তমান সরকারের প্রথম অধিবেশনেই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস করা হয়েছে। এর মাধ্যমে জেলার অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত আবাসন এবং সেবামূলক কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় আনার প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হলো। আজ কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সংস্থাটির আনুষ্ঠানিক অগ্রযাত্রা শুরু হলো।”

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কাজের সমন্বয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, “রাজউক ও নাডা দুটিই সরকারের অঙ্গপ্রতিষ্ঠান। যেখানে জনগণের স্বার্থ ও কল্যাণ বেশি জড়িত থাকবে, সরকার স্বভাবতই সেই দিকটিকে অগ্রাধিকার দেবে। প্রশাসনিক যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সার্বিক দিক পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করা হচ্ছে।”

এক প্রশ্নের জবাবে রাজউকের প্লট বিক্রির সাম্প্রতিক উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত সিদ্ধান্তটি বিগত সরকারের সময়ে নেওয়া হয়নি; এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গৃহীত হয়েছিল। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজউক চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে এবং পুরো সিদ্ধান্তটি পর্যালোচনা করা হচ্ছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বিশাল কর্মএলাকার তুলনায় রাজউকের জনবল সংকট থাকায় সেবাদানে গতি আনা কঠিন হয়ে পড়েছিল। সে কারণেই সরকার গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে। পৃথক ও সুসংগঠিত প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীরা এখন আরও দ্রুত ও কার্যকর সেবা গ্রহণ করতে পারবেন। সেই সাথে সকল নাগরিক সেবাকে ধাপে ধাপে ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত এবং দাপ্তরিক হয়রানি বন্ধ করা হবে।

নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী হবে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102