পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকার শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটে যাওয়ার রাস্তায় জনৈক মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তা থেকে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাব্বির হোসেন ফতুল্লার উত্তর নরসিংপুর শামসুল হকের মোড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ সিদ্দিকুর রহমান এবং মাতার নাম মোছাঃ সালমা বেগম। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।