বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ

পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ 🪪

সাহসিকতা, সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পাচ্ছেন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ পদকের জন্য মনোনীত হয়েছেন।

গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হচ্ছে।

মাদারীপুরে দায়িত্ব পালনকালে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মো. হাবিবুর রহমান। তার সক্রিয় নেতৃত্বে জেলাটিতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান অগ্রগতি হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের জন্য চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো— বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

মো. হাবিবুর রহমান ২৪তম বিসিএসের কর্মকর্তা। যশোরের কৃতি সন্তান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি এর আগে মাদারীপুর, মাগুরা ও ফেনী জেলার পুলিশ সুপার এবং বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গত ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

নারায়ণগঞ্জে যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখছেন এসপি হাবিবুর রহমান। বিশেষ করে শহরের দীর্ঘদিনের প্রধান সমস্যা যানজট নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তার সরাসরি নেতৃত্ব প্রশংসিত হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, স্যার অত্যন্ত পেশাদার ও মানবিক একজন কর্মকর্তা। মাঠে থেকে নেতৃত্ব দেন। তার পিপিএম-সেবা প্রাপ্তি নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্যও গর্বের।

আগামী পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102