সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নগরী গড়তে নাসিক’র জনমত যাচাই সভা নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন খানপুর হাসপাতালে ৩৭০০-এর বেশি ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার 

শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ 🪪

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে নারায়ণগঞ্জে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফকির এ্যাপারেলস ও শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ফলজ, ফুলজ ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ, ৬৯ নম্বর মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাসদাইর দক্ষিণপাড়া জামে মসজিদে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় নারিকেল, সুপারি, জলপাই, আমলকি, পেয়ারা, চালতা, মালটা, সবেদা ও আতাফলসহ বিভিন্ন ফলজ গাছের পাশাপাশি বকুল, মির্জাম, পিগমি ডেট পাম ও দাদমর্দনসহ বিভিন্ন ফুল ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ বেগ, মাসদাইর পূর্বপাড়া মসজিদের সাধারণ সম্পাদক মো. গোলাপ এবং ৬৯ নম্বর মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তপসী কুন্ডু উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এ ছাড়া ফকির এ্যাপারেলসের জিএম মো. এমারত হোসেন, ম্যানেজার মো. রোকন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা এবং শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. পাবেল, সহসভাপতি শেখ সাইফুল ইসলাম আজিম, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, প্রতিষ্ঠাতা সদস্যসহ সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেও ফকির এ্যাপারেলস ও শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় আগামী মাসে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি এস. এম. পাবেল বলেন, “পরিবেশ রক্ষা ও মানবসেবা, দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে আমাদের সামাজিক কার্যক্রম এগিয়ে নিতে চাই। আজকের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গাছ লাগাইনি, বরং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102