শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ 🪪

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর থানা বিএনপি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর হোসিয়ারি অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই সদর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “একটি মহল দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের অধিকার হরণ করা যাবে না। যেকোনো মূল্যে ষড়যন্ত্র প্রতিহত করে রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।”

সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সমাবেশে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশব্যাপী অস্থিরতা তৈরির অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ডা. মুজিবুর রহমান এবং সাবেক ছাত্রনেতা সরকার আলম। এছাড়া সদর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ শেষে হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102