সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নগরী গড়তে নাসিক’র জনমত যাচাই সভা নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন খানপুর হাসপাতালে ৩৭০০-এর বেশি ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার 

সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ 🪪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাইনাদি নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদে ২৫ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নাসিক (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন) মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। নামাজ আদায় শেষে তিনি উপস্থিত মুসল্লীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
​বক্তব্যে মাওলানা আবদুল জব্বার পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করে আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষ যদি কুরআন ও সুন্নাহ অনুযায়ী নিজেকে পরিশুদ্ধ করতে পারত, তবে সমাজে অন্যায়, অবিচার ও কোনো ধরনের অপরাধ থাকত না।
​নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, প্রতি মাসে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে একাধিক হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধের চিত্র উঠে আসে। হযরত ওমর (রা.)-এর শাসনামলের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেই সময়ে মানুষের মনে আল্লাহর ভয় থাকার কারণে সমাজে কোনো বিচার বা অপরাধ ছিল না। বর্তমান নেতৃত্বের সমালোচনা করে তিনি চাঁদাবাজি, ডাকাতি ও মানুষের ওপর নির্যাতনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন।
​তিনি আগামী দিনে ঈমান ও দ্বীনের পক্ষে থাকা, সৎ এবং জনকল্যাণমুখী নেতৃত্ব বেছে নিয়ে একটি পরিবর্তনকামী ও আল্লাহভীরু সমাজ গঠনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
এসময় শত শত মুসুল্লিদের মাঝে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমার আলহাজ্ব কফিল আহমেদ সহ আরো অনেকে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102