বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক ​ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জ: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রেজা রিপনের শোক প্রকাশ ও সমবেদনা ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা

শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৮ 🪪

শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব তৈয়বুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর মিরপুর-১১ নং বাস স্টেশন সংলগ্ন জমজম কনভেনশন সেন্টারের বনলতা রেস্টুরেন্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। সংগঠনের ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির (আংশিক) নাম ঘোষণা ও পরিচিতি সভায় কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে তাঁর নাম প্রকাশ করা হয়।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. রেজাউল করিম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির নাম ঘোষণা করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মো. আব্দুল মান্নান ভুইয়া এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম তারেকদার হিরু।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব তৈয়বুর রহমান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমাকে যে বিশ্বাস ও আস্থা নিয়ে কেন্দ্রীয় কমিটির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন তার মর্যাদা রক্ষা করতে পারি—সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, আলহাজ্ব তৈয়বুর রহমান দীর্ঘ দিন ধরে ফতুল্লা থানা বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। কেন্দ্রীয় কমিটির এই গুরুত্বপূর্ণ পদে তাঁর নাম ঘোষিত হওয়ায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর সাফল্য কামনা করেছেন।

অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি সংসদের নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102