শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৫৬ 🪪

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের সুবিধাবাদী, মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে প্রার্থী হিসেবে রেহাই দেবে না বিএনপি। তৃণমূলের নেতৃত্ব নির্বাচনে এবার কঠোর অবস্থানে যাচ্ছে দলটি। আগামী ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হতে হলে আগ্রহী ব্যক্তিদের মূলত পাঁচটি কঠিন শর্ত বা যোগ্যতা পূরণ করতে হবে।

শনিবার সকালে নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের কুতুবপুর এলাকায় এক চ্যারিটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কড়া বার্তা দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সাখাওয়াত হোসেন খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনে জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীর স্বচ্ছতা ও ত্যাগের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এক্ষেত্রে প্রথমত, প্রার্থীকে বিগত পনেরো বছর ধরে বিএনপির রাজনীতিতে অবিচল ও সক্রিয় থাকতে হবে। দ্বিতীয়ত, মাঠের রাজনীতি ও রাজপথের প্রতিটি আন্দোলনে থাকতে হবে সরাসরি ভূমিকা। তৃতীয়ত, দলের জন্য রাজপথে থেকে জেল-জুলুম, অমানবিক নির্যাতন ও অসংখ্য রাজনৈতিক মামলার শিকার হওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থত, দলের দীর্ঘ দুঃসময়ে সাধারণ ও তৃণমূলের নেতাকর্মীদের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে দাঁড়ানোর মানসিকতা থাকতে হবে এবং পঞ্চমত, স্থানীয় সাধারণ জনগণের কাছে প্রার্থীর অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ব্যাপক গ্রহণযোগ্যতা থাকা বাধ্যতামূলক। মাদক ব্যবসা কিংবা চাঁদাবাজির মতো কোনো কলঙ্কিত অভিযোগ থাকলে তাকে কোনো অবস্থাতেই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে না।

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর যারা রাতারাতি বড় নেতা বনে গেছেন, তাদের ‘বসন্তের কোকিল’ আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি দেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “হঠাৎ করে বড় বিএনপি নেতা সেজে যাওয়া ব্যক্তিদের কোনো মূল্যায়ন করা হবে না। সুবিধাবাদীদের শুধু দলীয় টিকেট থেকেই বঞ্চিত করা হবে না, তাদের ভোট না দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানাবো।”

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাসিক প্রশাসক তাঁর বক্তব্যে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধিদের নৈতিক চরিত্রের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উক্ত চ্যারিটি মেডিকেল ক্যাম্পে স্থানীয় কয়েকশ’ সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102