বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

কথিত এক যুবদল নেতা কালা’কে দিয়ে খানপুরে চাঁদাবাজী করে: সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৪২ 🪪

নারায়ণগঞ্জ শহরের মেট্রোহল স্ট্যান্ডে কথিত এক যুবদল নেতার ছত্রছায়ায় শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম কালার চাঁদাবাজি এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সন্ধ্যায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ ও সহ-সভাপতি শাহাবুদ্দিন বুদ্ধি এসব অভিযোগ তুলে ধরেন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নির্দেশনায় চাষাড়া ও মিশনপাড়া মোড় এলাকায় যানজট নিরসনে ১২ ও ১৩নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিয়মিত কাজ করছেন। মিশনপাড়া এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি গার্লস স্কুল এবং একটি মসজিদ থাকায় জননিরাপত্তার স্বার্থে তাঁরা ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা দিচ্ছিলেন।

বিএনপি নেতারা দাবি করেন, শনিবার দুপুরে যানজট নিয়ন্ত্রণে কাজ করার সময় তাঁরা মৌমিতা পরিবহনের বাসগুলোকে চাষাড়া হয়ে চলাচলের অনুরোধ করেন। কারণ মেট্রোহল পর্যন্ত মৌমিতা বাসের কোনো বৈধ রুট পারমিট নেই। কিন্তু এই জনকল্যাণমূলক কাজটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং রাজনৈতিকভাবে হেয় করতে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মেট্রোহল স্ট্যান্ডে মৌমিতা পরিবহনের বাসগুলো মূলত নিয়ন্ত্রণ করেন ১২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম কালা। তিনি সাবেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং এখনও ফ্যাসিবাদের দোসর হিসেবে সক্রিয় রয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, “রফিকুল ইসলাম কালা কথিত এক যুবদল নেতার আশ্রয় নিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। প্রকৃতপক্ষে কালাই খানপুরের স্ট্যান্ডে চাঁদাবাজির মূল হোতা। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং চাঁদাবাজ কালাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাদশা মিয়া বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম, ১৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, ১২নং ওয়ার্ড কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, যুবদল নেতা সাইদুজ্জামান শহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও শহরের যানজট নিরসনে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাবে। কোনো কুচক্রী মহলের অপপ্রচার এই অগ্রযাত্রা থামাতে পারবে না। তারা অনতিবিলম্বে সকল অবৈধ বাস স্ট্যান্ড ও চাঁদাবাজদের উচ্ছেদে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102