বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৯১ 🪪

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম ছিনতাইকারীর কবলে পড়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুরে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফেরার পথে ৩০০ ফিট এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও দলীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজ শেষে দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা থেকে ৩০০ ফিট সড়ক হয়ে তিনি নারায়ণগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা দুটি মোবাইল ফোন এবং সাথে থাকা নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।

ছিনতাইয়ের এই ঘটনায় সলিমুল্লাহ করিম সেলিমের কোনো শারীরিক ক্ষতি হয়নি, তিনি বর্তমানে নিরাপদে আছেন বলে জানা গেছে। তবে দিনদুপুরে ব্যস্ততম সড়কে এমন ছিনতাইয়ের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিষয়ে সলিমুল্লাহ করিম সেলিম জানান, ঢাকা থেকে ফেরার পথে আকস্মিকভাবে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা তাঁর মোবাইল ও টাকা নিয়ে গেলেও ভাগ্যক্রমে তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102