রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে সাদিপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলীর শোডাউন নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান-আতাউর রহমান মুকুল

ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৭৩ 🪪

পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিন।

শুক্রবার (৫ জুন) দুপুর থেকেই মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ৫৬টি গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নারী-পুরুষসহ প্রায় ১.৫ হাজার জনগণ স্বতঃস্ফূর্তভাবে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনের ঈদ পুনর্মিলনীতে যোগ দেন। এসময় মোগরাপাড়া ইউপির ৫৬টি গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনের সাথে মতবিনিময় করে আসন্ন মোগরাপাড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ী হাজী মো.আশরাফ উদ্দিনকে পূর্ণ সমর্থন দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, আমি আজ এখানে কোনো নেতা হিসেবে দাঁড়াইনি; আপনাদের একজন ভাই, বন্ধু, মামা, চাচা কিংবা সন্তান হিসেবে উপস্থিত হয়েছি। আমার সবচেয়ে বড় শক্তি অর্থ বা ক্ষমতা নয়, বরং আপনাদের ভালোবাসা ও বিশ্বাস। আমাদের এই মিলনমেলা শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়; বরং একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় থেকেই আমরা একত্রিত হয়েছি। গরিব, অসহায় ও দুস্থ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন হাজী আশরাফ উদ্দিন বলেন, জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা ভোগ করা নয়, মানুষের সেবা করার সুযোগ পাওয়া। আমি আপনাদের সমর্থন, পরামর্শ ও সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের দরজা দল-মত নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকবে এবং জনগণের প্রয়োজনই হবে আমার প্রথম অগ্রাধিকার। নির্বাচনের মাঠে নানা ধরনের অপপ্রচার ও প্রতিবন্ধকতা আসবে। তবে ধৈর্য, শৃঙ্খলা ও ভদ্র আচরণের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা কাউকে প্রতিপক্ষ নয়, বরং এলাকার উন্নয়নের অংশীদার হিসেবে দেখতে চাই।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংকের ম্যানেজার মহসিন মিয়া, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলীনূর হোসেন, শিক্ষানুরাগী মাহাবুবুর রহমান মামুন মাস্টার, সমাজসেবক কামাল মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102