সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন

মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১২০ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে এক বাল্য বিবাহ প্রতিরোধ করা হয়।  
স্থানীয় সূত্রে খবর পেয়ে গত ২৪ জুলাই শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ ও সহ-সভাপতি এডভোকেট হাসিনা পারভীন তাৎক্ষণিকভাবে সদর ইউ. এন.ও  এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ও.সি) বিষয়টি অবহিত করেন। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহিলা পরিষদ উপজেলা প্রশাসন, থানা ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি- সাংবাদিকদের সাথে বিরতিহীনভাবে যোগাযোগ অব্যাহত রাখেন। জেলা সাধারণ সম্পাদক রহিমা খাতুন ও কদমতলী শাখার নেত্রী সুরাইয়া আক্তারসহ মহিলা পরিষদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা গিয়ে দেখেন- সিদ্ধিরগঞ্জের এস. ও রোড নিবাসী শাহ পরান তার ১৫ বছরের কন্যার সাথে সবুজ মিয়ার পুত্র সাজ্জাদের(২০) বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন করেছেন।
বিয়েতে বাধা দেয়ায় স্থানীয় কিছু পেশীশক্তির লোক তাঁদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এর মধ্যে সদর ইউ. এন.ও মহোদয়ের প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ থানা থেকে পুলিশ ফোর্স ও মহিলা অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত হন। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন স্বশরীরে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। উভয় পরিবারের অভিভাবকের মুচলেকা নেয়া হয়। তারা কোন রকম বাল্য বিবাহের আয়োজন করতে পারবে না। কন্যা ও পুত্রের বিবাহ যোগ্য বয়স হলে তবেই তাদের বিয়ের ব্যবস্থা করবেন।
এই উদ্যোগ মহিলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন ও সিদ্ধিরগঞ্জ থানার উল্লেখযোগ্য সাফল্য।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102