রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৬৪ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদ্রাসার সাম্প্রতিক প্রশাসনিক সংকট নিরসনে বিশিষ্ট ব্যক্তিত্ব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের বলিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ ভূমিকাকে বিতর্কিত করতে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

জানা গেছে, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার আব্দুল আজিজের নাম ব্যবহার করে একটি ভুয়া পেজ খুলে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। সেখানে প্রচার করা হচ্ছে যে, ডাক্তার আজিজ নাকি জাকির খানকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ওই ভুয়া পোস্টে দাবি করা হয়, “জাকির খান অর্থের বিনিময়ে প্রভাবিত হয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন”—যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে ডাক্তার আব্দুল আজিজ বলেন, “জাকির খান রাজনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ একজন ব্যক্তিত্ব। দেওভোগ মাদ্রাসার সংকট নিরসনে তিনি যে আন্তরিক ও ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তা প্রশংসনীয়। আমি তাকে জড়িয়ে এই ধরনের কোনো মন্তব্য কখনো কোথাও করিনি।”

তিনি আরও বলেন, “ফেসবুকে আমাকে এবং জাকির খানকে নিয়ে যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার সাথে জাকির খানের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের মূল উদ্দেশ্য হলো জাকির খানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং মাদ্রাসার স্থিতিশীল পরিবেশ নষ্ট করা।”

ডাক্তার আব্দুল আজিজ স্পষ্ট করে জানান, তিনি দীর্ঘ সময় ধরে সুনামের সাথে অত্র এলাকায় প্রায় ৪০ বৎসর যাবত ” মায়ের দোয়া ” ফার্মেসী চালিয়ে আসছি, ব্যবসার সুবাদে এলকাবাসী এবং মসজিদ মাদ্রাসার সংশ্লিষ্ট সকলের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি জনসাধারণকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন মিথ্যা তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি এই অপপ্রচারের নেপথ্যে থাকা কুচক্রী মহলের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন। পরিশেষে তিনি সকল অপপ্রচাকারীকে আল্লাহতালা হেদায়েত করুন দোয়া প্রার্থনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102