বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

কিশোর গ্যাং লিডার সিজান ইস্যু: বিভ্রান্তিকর তথ্যের অবস্থান পরিষ্কার করলো আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬৩১ 🪪

আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠন অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না, ইনশাআল্লাহ।

আজকের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আমাদের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরছি।

সিজান নামের ছিনতাইকারী ও কিসোর গ্যাং এর লিডার যুবককে এর আগেও একাধিকবার বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়ভাবে ডেকে সতর্ক করা হয়েছিল এবং বুঝিয়ে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবং তাকে ৪০ দিনের চিল্লায়ও পাঠানো হয়।

আজও একটি অভিযোগের ভিত্তিতে তাকে ডেকে এনে বিষয়টি বুঝিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছিল। এ সময় নামাজের সময় হলে উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিরা নামাজ আদায়ের জন্য চলে যান। পরে কিছু উত্তেজিত লোক তাকে মারধর করেছে বলে জানা যায়।

নামাজ শেষে আমরা ফিরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং তাকে সুস্থ অবস্থায় তার অভিভাবকের কাছে হস্তান্তর করি। এরপর তার সঙ্গে অন্য কোথাও কী ঘটেছে, সে বিষয়ে আমাদের কোনো সংশ্লিষ্টতা বা তথ্য নেই।

আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই— আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠন আইন নিজের হাতে তুলে নেওয়াকে সমর্থন করে না। আমাদের লক্ষ্য সবসময় সামাজিক শান্তি, ন্যায়বিচার এবং অপরাধমুক্ত সমাজ গঠন।

সত্য প্রকাশ পাবে, ইনশাআল্লাহ। আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষেই আছি। আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102