বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান মহানগর বিএনপি নেতা রেজা রিপনের ৫১তম জন্মদিন: ফুলেল শুভেচ্ছা জানালেন খায়রুল কবির মুন্না আটা-ময়দার বস্তায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন: মিল মালিক সমিতির প্রতিবাদ নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া 

ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৭ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে লুষ্ঠিত স্বর্ণালংকার, স্বর্ণ গলানোর যন্ত্র এবং ডাকাতি কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বিহারীপুর এলাকার ইব্রাহীম খানের ছেলে শহিদুল খান (৪৬) এবং নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার কাঁচপুর সোনাপুর এলাকার কামাল হোসেন সাগরের ছেলে কাউসার মল্লিক ওরফে হৃদয় (২৭)।

পুলিশ জানায়, গত ৮ আগস্ট ২০২৬ তারিখ ভোর রাতে ফতুল্লা থানাধীন ভুঁইগড় তালতলা এলাকায় জনৈক মো. হান্নান হোসাইনের বাড়িতে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ১০ ভরি স্বর্ণ এবং নগদ ৭ লক্ষ টাকা লুটে নেয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ টিম তদন্তে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে ঢাকার তুরাগ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১ ভরি ২ রতি স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি, ২টি মোবাইল ফোন এবং ডাকাতদের ব্যবহৃত একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা একটি পেশাদার আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। ওই রাতের ডাকাতিতে মোট ১৪ জন অংশ নিয়েছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও খুনের একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102