বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সোনারগাঁয়ে সরকারি লিজের জমি বিক্রির মহোৎসব: অভিযুক্ত দুই প্রভাবশালী আত্মগোপনে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৭৩ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের মাঝের চর এলাকার লালচর মৌজায় সরকারি লিজকৃত জমি অবৈধভাবে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় দুই প্রভাবশালীর বিরুদ্ধে।

​অভিযুক্তরা হলেন—বানিয়াতলী এলাকার মৃত ফজলুল করিমের ছেলে আওয়ামী লীগ নেতা মো. শামীম এবং মৃত সৈয়দ সামছুদ্দিনের ছেলে সৈয়দ ফয়জুর রহমান। সরকারি সম্পদ নিজের দাবি করে অবৈধ কেনাবেচার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

​অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালচর মৌজার সিএস ও এসএ ১৬৫ এবং আরএস ৪২ নং দাগসহ বিভিন্ন দাগের সরকারি খাস ও লিজের জমি প্রতারণার মাধ্যমে বিক্রি করা হয়েছে। ওমর ফারুক (পিতা: হাসমত আলী): ১১ শতাংশ জমি (বিক্রয়মূল্য: ২ লাখ ১০ হাজার টাকা)।​মঞ্জু মিয়া (পিতা: আবুল হোসেন): ৭ শতাংশ জমি (বিক্রয়মূল্য: ২ লাখ টাকা)। ​সুরুজ মিয়া: এসএ ৬৩ নং দাগে ৫ শতাংশ জমি (বিক্রয়মূল্য: ৫০ হাজার টাকা)। ​শাহানা বেগম (স্বামী: নবীর হোসেন): ৫ শতাংশ জমি। ​রাবেয়া বেগম: ২২ শতাংশ জমি। ​জসিম উদ্দিন (পিতা: মৃত মাইনুদ্দিন): ৫৫ শতাংশ জমি। আলাউদ্দিন: ৪ নং দাগে ৬১ শতাংশ জমি।

​ভুক্তভোগীরা জানান, টাকার বিনিময়ে মাত্র দুইজনকে জমির তথাকথিত দখল বুঝিয়ে দেওয়া হলেও বাকি পাঁচজনকে জমি না দিয়েই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছেন।

​সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং খাস জমি উদ্ধারে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও ভূমি কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102