বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জে এস টাওয়ার পরিদর্শনে মহানগরী জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২০৪ 🪪
নারায়ণগঞ্জের কালিবাজার এলাকায় জে এস টাওয়ারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী নেতৃবৃন্দ। সোমবার (১৭ আগস্ট) বাদ আসর নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
​উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। এছাড়া মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।
​পরিদর্শনকালে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত জে এস টাওয়ারের আগুনে পুড়ে যাওয়া দোকানপাট ঘুরে দেখেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন এবং ব্যবসায়ীদের এ কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102