শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়া: সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনার দাবি ছাত্রদলনেতা ইরফানের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৫০ 🪪

সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল ডিপোতে সশস্ত্র মহড়ার ঘটনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মো: ইরফান ভূঁইয়া। উক্ত ঘটনায় কোনোভাবেই সম্পৃক্ত নন দাবি করে তিনি জানিয়েছেন, সশস্ত্র মহড়ার দিন তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টসে অবস্থান করছিলেন।

সোমবার (০৩ আগস্ট) সকালে পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইরফান ভূঁইয়া অভিযোগ করেন, পদ্মা ডিপোতে অবৈধ চোরাই তেল, চাঁদাবাজি কিংবা কোনো প্রকার অপকর্মের সাথে তিনি জড়িত নন। মূলত তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল এই ঘটনার সাথে তার নাম জড়িয়েছে।

ঘটনার সত্যতা প্রমাণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “পুরো পদ্মা অয়েল ডিপো ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে কারা প্রকৃতপক্ষে এই ঘটনায় জড়িত। তাই আমি ডিপো কর্তৃপক্ষ, সাংবাদিক এবং প্রশাসনের কাছে সিসি ফুটেজ সংরক্ষণের বিশেষ অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও যোগ করেন, সিসিটিভি ফুটেজে যদি তার উপস্থিতি পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ তিনি মাথা পেতে নেবেন। আর যদি তার কোনো সম্পৃক্ততা না পাওয়া যায়, তবে এই ষড়যন্ত্রের পেছনের কুশীলবদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

ডিপো কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, “পদ্মা ডিপোতে ট্যাংকলরিতে চাঁদাবাজি হয়, এমন কথা আমিও শুনেছি। প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুত এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত শুরু করুন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসুন।”

নিজের পারিবারিক ঐতিহ্যের কথা উল্লেখ করে সাবেক এই ছাত্রদল নেতা বলেন, সিদ্ধিরগঞ্জে তাদের ‘ভূঁইয়া পরিবারের’ দীর্ঘদিনের সুনাম রয়েছে। আদি আমল থেকেই তার পরিবার, বাবা ও দাদারা এলাকার স্কুল-কলেজ, মসজিদ, মাদরাসাসহ নানা সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রেখে আসছেন।

তার মতে, এই জনপ্রিয়তা ও সামাজিক অবদান অনেকের চোখে সহ্য হচ্ছে না বলেই বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। তবে এসব ষড়যন্ত্রে কান না দিয়ে সমাজসেবা মূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এখনও সময় আছে অপপ্রচার ও অপকর্ম ছেড়ে মানুষের কল্যাণে কাজ করুন, অন্যথায় এই অপকর্মই একদিন নিজেদের ধ্বংস ডেকে আনবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102