বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, “আগামী ১৯ আগস্ট আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যাঁর দূরদর্শী চিন্তায় এই সংগঠনের জন্ম হয়েছিল। একইসাথে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি গণতন্ত্রের মানসকন্যা, আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের চিরদিন পথ দেখাবে।”
তিনি আরও বলেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় দেশ ও জাতির যেকোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের নতুন ধারায় এগিয়ে যাচ্ছে। তাঁর নির্দেশনায় গণতন্ত্রকে সুসংহত করতে এবং জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দল আজ রাজপথের এক অকুতোভয় শক্তিতে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে মহানগর স্বেচ্ছাসেবক দল অতীতেও আপসহীন ছিল, ভবিষ্যতেও সক্রিয় থাকবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুলাল হোসেন বলেন, “আসুন, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা আমাদের কার্যক্রম আরও বেগবান করি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হোক—দেশ ও জনগণের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা।”
পরিশেষে তিনি স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য কামনা করেন।