শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২১৭ 🪪

নারায়ণগঞ্জ জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে আইনজীবী আসমা হেলেন বিথীকে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।

উপ-সচিব (প্রশাসন-১) স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসমা হেলেন বিথীকে নারায়ণগঞ্জ জেলার জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অ্যাডভোকেট আসমা হেলেন বিথী ১৫ অক্টোবর ২০০৮ সালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সদস্য হিসেবে যোগদান করেন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি আইন পেশায় সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট আসমা হেলেন বিথীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। তিনি শিশু ও নারী অধিকার রক্ষায় এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102