বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল  চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ডিবির হাতে গ্রেপ্তার ধিমন নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ প্লাস মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বেজেরগাঁও এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ও তাঁর পরিবারের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বেজেরগাঁও এলাকার মৃত শুক্কুর মোহাম্মদের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ ফারুকের সঙ্গে একই এলাকার মৃত মজিবর মিয়ার ছেলে শান্ত, জামানসহ তাদের পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে জমি ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ফারুকের মালিকানাধীন জমি দখলের পাঁয়তারা এবং পূর্ববিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার দিকে শান্ত, জামানসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ফারুকের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।

ফারুকের ডাক-চিৎকার শুনে তাঁর ছোট ভাই ও স্ত্রী এগিয়ে এলে তাদের ওপরও রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে ফারুক ও তাঁর স্ত্রীর মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।

ভুক্তভোগী মোহাম্মদ ফারুক অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বন্দর থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102