শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ 🪪
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আব্দুল জব্বার বলেন, “পরীক্ষায় ভালো ফল করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ বা আমলা হওয়াই জীবনের একমাত্র বা চূড়ান্ত সাফল্য নয়। জাগতিক এই অর্জনের পাশাপাশি নিজের মেধা, যোগ্যতা ও চরিত্রকে দেশের কল্যাণে এবং পরকালীন চূড়ান্ত সাফল্যের জন্য কাজে লাগাতে হবে।”
​বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের শিল্পকলা একাডেমীতে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীদের ‘মেধা সংবর্ধনা’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​বক্তব্যের শুরুতেই তিনি কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের এই সাফল্যের নেপথ্যে পিতা-মাতার অপরিসীম ত্যাগ ও পরিশ্রমের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “অনেক মা-বাবা নিজের সামর্থ্য না থাকা সত্ত্বেও, কষ্ট করে সন্তানকে বড় করেছেন এবং তাদের স্বপ্নের দ্যুতি ছড়িয়েছেন। তাই এই সফলতার প্রকৃত দাবিদার মা-বাবারাও।”
​সংবর্ধনা আয়োজনের মূল উদ্দেশ্যের ব্যাখ্যা দিয়ে শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, “অনেকে মনে করেন এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান থেকে শিক্ষার্থীদের সংগঠনে যোগ দেওয়া কিংবা রাজনৈতিক সুবিধার কথা বলা হয়। কিন্তু ছাত্রশিবির কোনো শিক্ষার্থীকে শুধু দলে টানার জন্য বা ভোট চাওয়ার জন্য ডাকে না। শিবিরের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের আদর্শবান, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।”
​তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের তরুণ সমাজ পড়ালেখা শেষ করে সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার, দক্ষ প্রশাসক ও দেশের নেতৃত্বস্থানে যাক। কিন্তু সেই অর্জিত সাফল্যকে যেন তারা নিজের পরিবার ও দেশের মানুষের কল্যাণে ব্যবহার করতে পারে—সেই চর্চাও করতে হবে।”
​জীবনের প্রকৃত সফলতার সংজ্ঞা দিতে গিয়ে কুরআনের আয়াত উল্লেখ করে আব্দুল জব্বার বলেন, “দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। শত বছর বাঁচলেও একদিন সবাইকে বিদায় নিতে হবে। তাই চূড়ান্ত সফল হতে হলে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। কোনো ভালো গাইডেন্স বা দিকনির্দেশনা ছাড়া মানুষকে সৃষ্টি করা হয়নি, ‘সিরাতাল মুস্তাকিম’ তথা সঠিক পথে চলে নিজেকে পরিশুদ্ধ করাই হলো প্রকৃত সফলতা।”
​অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102