সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নগরী গড়তে নাসিক’র জনমত যাচাই সভা নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন খানপুর হাসপাতালে ৩৭০০-এর বেশি ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার 

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকাণ্ডের এজাহারভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, নিহতের পরিবার ও মামলার বাদী-সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গোদনাইল নয়াপাড়া ও ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার সর্বস্তরের জনগণ এবং নিহত সজীবের পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনকারীরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় নিজ বাসায় ফেরার পথে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. জাহাঙ্গীরের ছেলে মো. সজীব (৩২) হত্যার শিকার হন।

এ ঘটনায় নিহত সজীবের মা শিরিনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় মাইকেল, মো. আপন, মো. তাহসিন, মো. নুরুজ্জামান, মো. আকাশ ও মো. ইমনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর-৬২।

মানববন্ধনে জানানো হয়, এজাহারভুক্ত আসামিদের মধ্যে মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেপ্তার করা হলেও মামলার অন্যান্য আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

বক্তারা আরও অভিযোগ করেন, পলাতক আসামিরা নিহত সজীবের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্য এবং মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় সজীবকে হত্যার শিকার হতে হয়েছে বলে তাদের অভিযোগ। তাদের দাবি, এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। হত্যাকাণ্ডের পরও হুমকি-ভয়ভীতির অভিযোগ থাকায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ সময় বক্তারা সজীব হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, নিহতের পরিবার, মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত, হুমকি ও হামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদক ও অপরাধবিরোধী পুলিশি তৎপরতা জোরদারের দাবি জানান।

মানববন্ধন থেকে তারা সজীব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102