বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন জেলাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৬৯ 🪪

দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র ও ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ জেলার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অর্জিত সাফল্য বজায় রাখতে পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান মুন্সির হঠাৎ বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন জেলার ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণ। অবিলম্বে এই বদলির আদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ অভিজ্ঞ মহল ও স্থানীয়রা।

​বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
​ঘন ঘন বদলিতে ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি।

​নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ একটি বিশেষ ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন জেলা। প্রায় এক কোটি মানুষের বসবাস এবং প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ব্যবসায়ীর যাতায়াতের কারণে এখানকার নিরাপত্তা ব্যবস্থাপনা অত্যন্ত জটিল। অথচ এই গুরুত্বপূর্ণ জেলায় ঘন ঘন পুলিশ সুপার বদলির ফলে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় চরম অস্থিরতা ও ধারাবাহিকতার ডিগ্ন সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, মাত্র কয়েক মাস আগে দায়িত্ব নেওয়া তৎকালীন পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে তিন মাসের মাথায় বদলি করা হয়েছিল। এরপর দায়িত্ব নেন মো. মিজানুর রহমান মুন্সি। এখন আবারও বছর না ঘুরতেই একজন আদর্শবান পুলিশ সুপারকে মাত্র কয়েক মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়ার আদেশ জারি করা হয়েছে, যা নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি হাতে নেওয়া জনস্বার্থে পরিকল্পনা বাস্তবায়নের পরিপন্থী।

​স্থানীয় নেতৃবৃন্দের মতে, নারায়ণগঞ্জের মতো বৃহৎ ও অপরাধপ্রবণ জেলায় চাহিদার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। তা সত্ত্বেও এসপি মো. মিজানুর রহমান মুন্সি নিজের পেশাদারিত্ব, দূরদর্শিতা ও সততার মাধ্যমে স্বল্প সময়েই অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছেন।
​নারায়ণগঞ্জের জটিল সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা বুঝতে একজন নতুন কর্মকর্তার অন্তত তিন থেকে চার মাস সময় লেগে যায়। এই সময়ে তাকে বদলি করে দিলে তার নেওয়া জনকল্যাণমুখী ও অপরাধবিরোধী কোনো উদ্যোগই চূড়ান্ত রূপ পায় না।

​প্রধানমন্ত্রীর কাছে ​জেলাবাসীর জোরালো দাবি, নারায়ণগঞ্জে টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং গৃহীত উন্নয়নমূলক ও নিরাপত্তামূলক কার্যক্রম সফল করতে কোনো পুলিশ সুপারকে অন্তত দুই বছর মেয়াদ দেওয়া অত্যন্ত জরুরি।
​অতএব, নারায়ণগঞ্জের সার্বিক শান্তিশৃঙ্খলা, অর্থনৈতিক স্থায়িত্ব এবং কোটি মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ ও সুদৃষ্টি কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলার সর্ব মহল।
​জনস্বার্থে এসপি মো. মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করা হোক।
​তাকে নারায়ণগঞ্জেই বহাল রেখে গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ দেওয়া হোক।এটা নারায়ণগঞ্জ জেলাবাসীর বৃহৎ স্বার্থে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিকতা চলমান রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ।

আশা করি, জেলাবাসীর এই ন্যায্য দাবি মাননীয় প্রধানমন্ত্রী রাখবেন বলে মন্তব্য করেছেন সচেতন ও অভিজ্ঞ মহল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102