বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০৮ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা কমিটির সার্বিক সহযোগিতায় “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন করা হয়।
শুক্রবার ১৪ই আগষ্ট সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের একটি কক্ষে এই কেন্দ্র চালু করা হয়েছে। সপ্তাহে ১ দিন কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেয়া হবে।
সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দলিত সম্প্রদায়ের ২০ জন কিশোরী অংশগ্রহণ করেন।
কিশোরীদের শারীরিক বিভিন্ন সমস্যা, বয়ঃসন্ধিকালীন সমস্যা ও চিকিৎসা, সচেতনতা ও স্বাস্থ্য-পুষ্টিসহ নানা বিষয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসক গাইনোকোলজিস্ট ডাঃ লায়লা পারভীন বানু মাধবী ও ডাঃ ফারজানা স্নিগ্ধা।
তাঁরা বলেন-  কিশোরীরা জাতীর ভবিষ্যত, আগামী দিনের মা। পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কেও তাদের সচেতন হতে হবে। বয়ঃসন্ধিকালীন সমস্যায় ভয় বা সংকোচ করা যাবে না। মা অথবা চিকিৎসকের সাথে খোলামেলা কথা বলতে হবে। পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে ও ফলমূল, শাকসবজি, ডিম, দুধ, মাছ- মাংস প্রয়োজন অনুযায়ী খেতে হবে, যার যার সামর্থ্য  মতো। এই সময়ে শারীরিক গঠন শক্তিশালী করতে হয়।
তাঁদের সহায়তা করেন স্বাস্থ্য কর্মী লামিয়া আক্তার ও নাসরিন আক্তার। তরুণী সদস্য ইলা তারান্নুম বিন্তী কিশোরীদের নাম রেজিস্ট্রেশন করেন।
সভা পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক নাসরিন ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলার সাবেক সভাপতি আনজুমান আরা আকসির ও লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি প্রীতিকণা দাস ও কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, অর্থ সম্পাদক শীলা সরকার, প্রচার সম্পাদক রোজী আবেদিন, ব্রাঞ্চ এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সদস্য রাশিদা বেগম প্রমুখ।
এ সময় কিশোরীদের ওজন মাপা ও বিপি পরীক্ষা করা হয়। আয়রন ট্যাবলেট, ব্যাথানাশক ট্যাবলেট ও সেনোরা ন্যাপকিন বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102