শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বিরোধী আন্দোলন: এমপি আবুল কালামকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮৯ 🪪

নারায়ণগঞ্জে বিদ্যুৎ গ্রাহকদের তীব্র আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নগরীর কালিরবাজারস্থ সংসদ সদস্যের কার্যালয়ে এই স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, গভীর নলকূপ ব্যবহারকারী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাজনুম আহমেদসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, ডিপিডিসি কোনো ধরনের আগাম নোটিশ, জনমত যাচাই বা গণশুনানি ছাড়াই একতরফাভাবে গ্রাহকদের ওপর প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে। তারা বলেন, “প্রিপেইড মিটারের রিচার্জ প্রক্রিয়া সম্পূর্ণ অস্বচ্ছ। প্রতি মাসের প্রথম রিচার্জেই ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে মোটা অঙ্কের টাকা কেটে নেওয়া হচ্ছে, যা সাধারণ ও নিম্নবিত্ত গ্রাহকদের ওপর চরম আর্থিক জুলুম।”

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদ্যুৎ জনগণের একটি মৌলিক সেবা। গ্রাহকদের দাবি তোয়াক্কা না করে এই ত্রুটিপূর্ণ ব্যবস্থা চাপিয়ে দেওয়া জনস্বার্থবিরোধী। এই প্রতিবাদে আগামী ১১ আগস্ট সকালে নারায়ণগঞ্জবাসীকে নিয়ে বড় ধরনের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেন তারা।

স্মারকলিপি গ্রহণ শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আন্দোলনকারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “আপনাদের অভিযোগ ও জনদুর্ভোগের বিষয়গুলো আমি গুরুত্বের সাথে গ্রহণ করলাম। আগামীতে জাতীয় সংসদ এবং জ্বালানি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে এই সমস্যাগুলো নিয়ে কথা বলার সুযোগ হলে আমি অবশ্যই তা উত্থাপন করব।”

এ সময় তিনি অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে মুঠোফোনে নারায়ণগঞ্জ ডিপিডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102