সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

জোর করে প্রিপেইড মিটার লাগালে দায় বিদ্যুৎ বিভাগের’— নারায়ণগঞ্জে ডিপিডিসিকে বিশিষ্টজনদের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১৫ 🪪

কোনো ধরনের গণশুনানি ছাড়াই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের বিতর্কিত প্রিপেইড মিটার প্রকল্প জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্টজনরা। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে কোনো প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না। যদি জনদাবি উপেক্ষা করে জোরপূর্বক মিটার লাগানোর চেষ্টা করা হয়, তবে এর ফলে সৃষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার ডিপিডিসি ও বিদ্যুৎ বিভাগকে নিতে হবে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলস্থ ডিপিডিসি’র (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) প্রধান প্রকৌশলীর কার্যালয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে আন্দোলনরত নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বৈঠকে বিশিষ্টজনরা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যুবলীগের এক নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের উদ্দেশ্যে এই প্রিপেইড মিটার প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কোনো প্রকার আগাম নোটিশ বা জনমত যাচাই ছাড়াই এখন সেই ‘ত্রুটিপূর্ণ’ মিটার সাধারণ মানুষের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার একটি ষড়যন্ত্র হতে পারে।

প্রিপেইড মিটারের ভোগান্তি তুলে ধরে বক্তারা বলেন, “মাঝরাতে ব্যালেন্স শেষ হওয়ামাত্রই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঘরে মুমূর্ষু রোগী, নবজাতক শিশু কিংবা পরীক্ষার্থী থাকলেও কোনো মানবিক বিবেচনা করা হচ্ছে না। এছাড়া প্রতি মাসে রিচার্জের সময় ডিমান্ড চার্জ, মিটার ভাড়া এবং ভ্যাটের নামে বিপুল অঙ্কের টাকা কেটে নেওয়া হচ্ছে, যা ‘শুভঙ্করের ফাঁকি’ ছাড়া আর কিছুই নয়। ডিপিডিসির ত্রুটিপূর্ণ সার্ভারের কারণে টাকা রিচার্জ করেও গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকছেন।”

নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দেন, “সাধারণ মানুষ এই মিটার চায় না। আমরা শিগগিরই প্রধান উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টার কাছে এই ভোগান্তির চিত্র তুলে ধরব। সেই বৈঠক না হওয়া পর্যন্ত মাঠ পর্যায়ে ডিপিডিসির কোনো কর্মীকে মিটার লাগাতে না আসার জন্য সতর্ক করা হচ্ছে। এরপরও কেউ জোর করলে নারায়ণগঞ্জবাসী তা প্রতিহত করবে।”

বৈঠকে আন্দোলনরতদের পক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনসহ বিভিন্ন পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

ডিপিডিসির পক্ষে উপস্থিত ছিলেন প্রিপেইড মিটার প্রকল্পের পরিচালক (পিডি) মো. হানিফ, আইসিটি বিভাগের ডিজিএম কামরুল হাসান, প্রধান প্রকৌশলী (সাউথ) মুহাম্মদ কামাল হোসেন ও নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান।

উপস্থিত কর্মকর্তারা আন্দোলনকারীদের দাবি ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং জানান, এই দাবির বিষয়গুলো তাঁরা গুরুত্বের সঙ্গে তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102