শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

নারায়ণগঞ্জে তারেক জিয়া পরিষদের দোয়া মাহফিল: এনসিপি নেতাদের অশালীন বক্তব্যের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৬ 🪪

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ৪নং ডি.আই.টি-স্থ তারেক জিয়া পরিষদের কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের ১৬১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর কমিটির নবগঠিত আহ্বায়ক হাজী রাশেদ আহমেদ টিটু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আনোয়ার হোসেন।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া এদেশের মানুষের গণতন্ত্রের মা। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রার্থনা করছি।”

এ সময় বক্তারা সম্প্রতি এনসিপি (NCP) নেতাদের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে এনসিপি নেতারা যে ভাষায় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। রাজপথে থেকে এ ধরনের অপশক্তির দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।”

বক্তারা আরও বলেন, হাজী রাশেদ আহমেদ টিটু ও আনোয়ার হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদ আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দলের প্রতিটি কর্মসূচি সফল করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তারেক জিয়া পরিষদের ১৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102