শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭৪ 🪪

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে মাসব্যাপী আয়োজিত ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের কেবল গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ অভিযানে শামিল হতে হবে।”

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সমাপনী সভার অন্যতম আকর্ষণ ছিল বৃক্ষমেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নার্সারি মালিকদের স্বীকৃতি প্রদান। মেলায় বৈচিত্র্যময় গাছের সংগ্রহ এবং নান্দনিক প্রদর্শনী বিবেচনা করে শ্রেষ্ঠ নার্সারি মালিকদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

নারায়ণগঞ্জ সামাজিক বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের সদস্য এবং বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকগণ।

বক্তারা আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের যে উৎসাহ তৈরি হয়েছে, তা সারা বছর অব্যাহত থাকবে এবং জেলার সবুজায়নে কার্যকর ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102